
| শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 935 বার পঠিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’ প্রণয়ন করেছে। এর মাধ্যমে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলস, ১৯৯৯’ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়। নতুন বিধিমালাটি গত ৩০ অক্টোবর বিএসইসি অনুমোদন করেছে।
গেজেটে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ৩৩ অনুযায়ী পুরাতন বিধিমালা বাতিল করে নতুন বিধি কার্যকর করা হবে। নতুন বিধির নাম রাখা হয়েছে—‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’। এটি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’ কার্যকর হওয়ার দিন থেকেই কার্যকর ধরা হবে।
তবে গেজেটে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, ১৯৯৯ সালের বিধিমালার অধীনে ইতোমধ্যে গৃহীত বা সম্পন্ন হওয়া মামলা, কার্যক্রম বা আইনি পদক্ষেপ বহাল থাকবে। এসব কার্যক্রম পূর্ববর্তী বিধির অধীনে নিষ্পন্ন হবে এবং বৈধ বলা হবে। নতুন বিধির সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরাতন বিধি কার্যকর বলেই বিবেচিত হবে।

Posted ৯:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


