শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের রজতজয়ন্তী উদযাপন

  |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   676 বার পঠিত

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের রজতজয়ন্তী উদযাপন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) আয়োজিত এই রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং পপুলার লাইফের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী ও মো. মোতাহার হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া ও ড. মোনালিসা মনোয়ার। স্বাগত বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। অনুষ্ঠানে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। এ ক্ষেত্রে দায়িত্ব শুধু নিয়ন্ত্রক সংস্থার নয় পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী সবার।”

তিনি বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা যত শক্তিশালী ও স্বচ্ছ হবে, প্রতিষ্ঠান তত বেশি শক্তভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। পপুলার লাইফের পেশাদারিত্ব ও গ্রাহকসেবার ধারাবাহিকতাকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।

দেশের বীমা খাত নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক কোম্পানি এখনও গ্রাহকের দাবি সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, যা মানুষের আস্থা নষ্ট করে। বীমা খাতকে শক্তিশালী করতে রেগুলেটরি সংস্কার, কঠোর জবাবদিহিতা এবং দুর্নীতি–অনিয়মমুক্ত আর্থিক পরিবেশ তৈরি জরুরি বলে তিনি মন্তব্য করেন।

পপুলার লাইফের ২৫ বছরের সাফল্য তুলে ধরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পপুলার লাইফ শুরু থেকেই গ্রাহকের আস্থা অর্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট ও গ্রাহকের সম্মিলিত প্রচেষ্টাই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার বড় শক্তি বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পপুলার লাইফ দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

স্বাগত বক্তব্য কোম্পানির মুখ্য নির্ব‍াহী কর্মকত‍া বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ শুধু বীমা প্রতিষ্ঠান নয়, বরং দেশের সামাজিক উন্নয়নেরও অংশীদার। গত দুই দশকে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আর্থিক শক্তিমত্তার প্রমাণ হিসেবে বহু বছর ধরে প্রতিষ্ঠানটি ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং ধরে রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসি’ নাম ঘোষণা করা হয়। এছাড়া ‘প্রেরণা’ শিরোনামে কোম্পানির বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়, যেখানে প্রতিষ্ঠানের ২৫ বছরের যাত্রা, অর্জন, আর্থিক শক্তি, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রদর্শিত ডকুমেন্টারিও পপুলার লাইফের সাফল্যের গল্পকে জীবন্ত করে তোলে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com