শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গুলশানে ২০ কাঠা জমি কিনবে সিটি ব্যাংক, বহুতল ভবনে বিনিয়োগ ৮৫৫ কোটি টাকা

  |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   262 বার পঠিত

গুলশানে ২০ কাঠা জমি কিনবে সিটি ব্যাংক, বহুতল ভবনে বিনিয়োগ ৮৫৫ কোটি টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২-এ আরও প্রায় ২০ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জমির ওপর ব্যাংকের নিজস্ব ব্যবহারের জন্য একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও নিয়েছে প্রতিষ্ঠানটি।৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৬ জানুয়ারি জমি কেনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গুলশান এভিনিউয়ের ব্লক-সিইএন (সি), প্লট নম্বর-০৯–এ অবস্থিত প্রায় ২০ কাঠা জমি ৩৪৫ কোটি টাকায় কেনা হবে। এ জমিটি একই এলাকায় প্লট নম্বর-১১–এ সিটি ব্যাংকের মালিকানাধীন প্রায় ২০ কাঠা জমির পাশেই অবস্থিত। জমি কেনার পর বিদ্যমান ও নতুন জমি একত্রে ব্যবহার করে সেখানে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হবে। রেজিস্ট্রেশনসহ সব ধরনের সংশ্লিষ্ট ব্যয়সহ এ ভবন নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নির্দেশনা ও শর্ত পূরণ সাপেক্ষেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com