
| রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 860 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লভ্যাংশ প্রদানকারী কোম্পানিগুলো হলো-
জি কিউ বলপেন, ফাইন ফুডস, শাশা ডেনিমস, রানার অটো, কে অ্যান্ড কিউ, জেএমআই সিরিঞ্জ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, শমরিতা হসপিতাল, ওরিয়ন ইনফিউশন, হাওয়েল টেক্সটাইল ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
ডিএসইর তথ্যমতে, সংশ্লিষ্ট কোম্পানিগুলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে সরাসরি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে এই নগদ লভ্যাংশ পাঠিয়েছে।

Posted ৪:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


