শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড তুললো পূবালী ব্যাংক

  |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   574 বার পঠিত

ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড তুললো পূবালী ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের অ্যারেঞ্জমেন্টে ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড থেকে অর্থ সংগ্রহ করেছে পূবালী ব্যাংক পিএলসি। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটির মূলধন কাঠামো আরও সুসংহত হলো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বন্ডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, বন্ড থেকে প্রাপ্ত অর্থ টায়ার-টু মূলধন শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ব্যাংকটির ঋণ কার্যক্রম সম্প্রসারণ ও সামগ্রিক আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com