শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিলামে ৪৫ মিলিয়ন ডলার সংগ্রহ করল বাংলাদেশ ব্যাংক

  |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   514 বার পঠিত

নিলামে ৪৫ মিলিয়ন ডলার সংগ্রহ করল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা জোরদারে নিলামের মাধ্যমে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। নিলামে প্রতি ডলারের কাটঅফ ও বিনিময় হার নির্ধারিত ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৩ মিলিয়ন ডলার। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সময়ে একাধিক দফায় নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৩ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে, যা বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com