শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গার্ডিয়ান লাইফের সিইও রকিবুল করিমের নিয়োগ অনুমোদন

  |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   328 বার পঠিত

গার্ডিয়ান লাইফের সিইও রকিবুল করিমের নিয়োগ অনুমোদন

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ রকিবুল করিম, এফসিএ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অনুমোদন দেয়ার পর ২০ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। কোম্পানি পক্ষ থেকে ২১ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেখ রকিবুল করিম ২০১৯ সালে গার্ডিয়ান লাইফে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন। পরবর্তীতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান এবং ২০২১ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গার্ডিয়ানে যোগদানের আগে তিনি কেপিএমজি বাংলাদেশের অডিট ও অ্যাডভাইজরি সার্ভিসেসে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গ্রামীণফোন ও বাংলালিংকসহ বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানেও তিনি গুরুত্বপূর্ণ ফিন্যান্সিয়াল ও নেতৃত্বমূলক পদে কাজ করেছেন।

শেখ রকিবুল করিম একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য। তার আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট নেতৃত্বে ১৮ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com