পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’

  |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
Share

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মান অর্জন করেছে। ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি–১’ রেটিং দিয়েছে।

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং নির্ধারণ করা হয়। মূল্যায়নে কোম্পানির রাজস্ব প্রবাহ, সম্পদ ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ ও আর্থিক অবস্থানকে শক্তিশালী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং কোম্পানির স্থিতিশীল ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এবং স্বল্পমেয়াদে আর্থিক দায় পরিশোধে উচ্চ সক্ষমতার প্রতিফলন বলে উল্লেখ করেছে রেটিং সংস্থাটি।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উপ-মহাব্যবস্থাপক আলমগীর ফিরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়; এই রেটিং গ্রাহক, বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের আস্থা আরও জোরদার করবে।

 

প্রতিদিনের অর্থনীতি/
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫২ এএম | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com