নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।
বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ জুলাই (সোমবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
উভয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Posted ১১:৪৭ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity