নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫৫তম সভায় অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ১৪ পয়সা।
৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৭ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ১৯ টাকা ৪৮ পয়সা।
এদিকে, চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৪৬ পয়সা।
Posted ১২:৫৪ এএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity