নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধির তথ্য উঠে এসেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৩০ পয়সার তুলনায় ৮ পয়সা বেশি।
চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৭০ পয়সা।
এদিকে, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৬৪ পয়সা, যা এক বছর আগে ছিল ৪২ পয়সা।
৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩ পয়সা।
Posted ১২:১৮ এএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity