বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’

  |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএ)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পানিটিকে দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।একই সঙ্গে কোম্পানির রেটিং আউটলুক স্থিতিশীল হিসেবে ধরে রাখা হয়েছে। ‍

২০২১ সাল থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং প্রদান করা হয়েছে।

এই উচ্চ রেটিং কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা, শক্তিশালী ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার প্রতিফলন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৪ পিএম | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com