সিএসই-৩০ সূচকে যুক্ত হলো ৪ নতুন কোম্পানি, বাদ পড়ল ৪টি

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সিএসই-৩০ সূচকে যুক্ত হলো ৪ নতুন কোম্পানি, বাদ পড়ল ৪টি
Share

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শীর্ষ ৩০ কোম্পানির সূচক সিএসই-৩০ পুনর্গঠন করা হয়েছে। সর্বশেষ পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সূচকে নতুন করে চারটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, একই সঙ্গে বাদ দেওয়া হয়েছে চারটি কোম্পানিকে। নতুন এ সূচক আগামী ৩০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই।

নতুন করে সিএসই-৩০ সূচকে জায়গা পাওয়া কোম্পানিগুলো হলো— গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।

সিএসই জানায়, পুনর্গঠিত সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজার মূলধনের প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশ। একই সঙ্গে এসব কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধন মোট ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।

নতুন সিএসই-৩০ সূচকে থাকা কোম্পানিগুলো হলো: বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, গ্রামীণফোন, আইডিএলসি ফাইন্যান্স, আইটি কনসালট্যান্টস, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, লাফার্জহোলসিম বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, প্যারামাউন্ট টেক্সটাইল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, সোনালি পেপার অ্যান্ড বোর্ডস মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, দ্য একমি ল্যাবরেটরিজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৪৯ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com