২০২৬ সালের জন্য বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা বহাল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

২০২৬ সালের জন্য বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা বহাল
Share

২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে আগে নির্ধারিত প্রতি হাজারে ২ টাকা ৫০ পয়সা হারে ফি পরিশোধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

রোববার (১৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালার বিধি ৩-এর উপবিধি (২)-এর তফসিলে ২০২৬ সালের জন্য নির্ধারিত আগের সংশোধনী বাতিল করা হয়েছে। ফলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে ২০২৪ সালে অর্জিত প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি পরিশোধ করতে হবে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই জীবন ও সাধারণ—উভয় ধরনের বেসরকারি বীমা কোম্পানির পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

বীমা খাতের উদ্যোক্তাদের দাবি ছিল, ফি আড়াই গুণ বাড়ানো হলে কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেন, ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম অর্জনকারী একটি কোম্পানির নিবন্ধন নবায়ন ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকায় পৌঁছে যাবে।

এ অবস্থায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানায়। তবে পরে গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২ টাকা ৫০ পয়সা হারে পরিশোধের নির্দেশনা জারি করে।

পরবর্তীতে বীমা খাতের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২০২৬ সালের জন্য নিবন্ধন নবায়ন ফি আগের হার অর্থাৎ প্রতি হাজারে ১ টাকা বহাল রাখার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:১৮ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com