
| রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 273 বার পঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বার্ষিক সম্মেলন ২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কক্সবাজারের হোটেল সী প্যালেসের বলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
সম্মেলনের সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি. এম. ইউসুফ আলী, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, মোঃ ছায়েদুর রহমান, চেয়ারম্যান, বিনিয়োগ কমিটি, মানসুদ আলম, চেয়ারম্যান, নির্বাহী কমিটি সামছুল আলম, শুভানুধ্যায়ী বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ, নিরপেক্ষ পরিচালক, কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, নিরপেক্ষ পরিচালক, ড. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সারা দেশ থেকে আগত প্রায় ৮৫০ জন উন্নয়ন কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত বক্তারা বীমা খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ইসলামী বীমার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বেশ কিছু গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা হয় এবং কোম্পানির বর্ষসেরা কর্মকর্তা ও উন্নয়ন কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের সমাপনী পর্বে আগত অতিথি ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান। -বিজ্ঞপ্তি

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


