| রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
সৌদি আরবের মক্কায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) মক্কা নগরের নতুন শহর উলি আল আহাদের অভিজাত কফি হাউজে স্থানীয় প্রবাসীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) সৈয়দ মাসকুরুল হক, ভিপি ও প্রধান (প্রশিক্ষণ গবেষণা) মো. তোফাজ্জল হোসাইন (মানিক), সাভার শাখা অফিসের ইনচার্জ এবং জিএম মো. এবাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর শাখা অফিসের ইনচার্জ ও বিএম মো. খুরশিদ আলম।
Posted ৭:০০ পিএম | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity