মিউচুয়াল ফান্ড খসড়া বিধিমালা প্রকাশ, মতামত আহ্বান করেছে বিএসইসি

  |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

মিউচুয়াল ফান্ড খসড়া বিধিমালা প্রকাশ, মতামত আহ্বান করেছে বিএসইসি
Share

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) “মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫”–এর খসড়া প্রকাশ করে এ বিষয়ে মতামত আহ্বান করেছে। খসড়াটি বিএসইসির ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট পক্ষ ও আগ্রহীরা মতামত, পরামর্শ বা আপত্তি জানাতে পারেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে খসড়া বিধিমালার ওপর মতামত পাঠানো যাবে। এ জন্য লিখিতভাবে বা ইমেইলের মাধ্যমে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন।

খসড়াটি বিএসইসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে: https://sec.gov.bd/crequest/FINAL_CMRRCD_draft_09.10.2025.pdf

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খসড়া বিধিমালার একটি কিউআর কোডও প্রকাশ করা হয়েছে যাতে আগ্রহীরা সহজে ডকুমেন্টে প্রবেশ করতে পারেন।

মতামত পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন,
সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।
ইমেইল: chairman@sec.gov.bd
প্রতিলিপি: Farzana.yeasmin@sec.gov.bd

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৮ পিএম | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com