
| রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 865 বার পঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে এ. এন. এম. ফজলুল করিম মুন্সীর পুনঃনিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ’র উপপরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেওয়া হয়। নতুন মেয়াদ অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে শুরু করে ২০২৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তিনি সিইও পদে দায়িত্ব পালন করবেন।
ফজলুল করিম মুন্সী ২০১৬ সালের নভেম্বরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। বীমা খাতে ৩৮ বছরেরও বেশি অভিজ্ঞ এই কর্মকর্তা ব্যবসা, বিপণন ও প্রশাসন ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন।
তিনি ১৯৮৭ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্সে সহকারী কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিইও হওয়ার আগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিপণন প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রিধারী ফজলুল করিম মুন্সী বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ ইয়ং ইকোনমিস্ট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।
তিনি ব্যবসায়িক কাজে দেশ-বিদেশে ভ্রমণ করেছেন এবং পুনর্বীমা ও বীমা বিষয়ক নানা প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Posted ৮:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


