
| মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 301 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ২০২৫–২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইকবাল হোসেন চৌধুরী জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দূরদর্শী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা ও উৎকর্ষের প্রতি অবিচল প্রতিশ্রুতি বাংলাদেশের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক অঙ্গনে অগ্রগতির প্রেরণা জুগিয়ে চলেছে।
লক্ষ্মীপুর জেলার সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ইকবাল হোসেন চৌধুরী ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন করেছেন।
জাপানের ক্রিড গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে তিনি দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যবসার সীমা ছাড়িয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদানও বিশেষভাবে স্বীকৃত। তিনি বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বেঙ্গল ইসলামি লাইফ মো. ইকবাল হোসেন চৌধুরীর এই গৌরবময় অর্জনকে অভিনন্দন জানিয়েছে।

Posted ১২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


