সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ

  |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ
Share

সিটি ব্যাংক পিএলসির নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান রুবেল আজিজ। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

খ্যাতনামা শিল্পপতি ও উদ্যোক্তা রুবেল আজিজ দীর্ঘদিন ধরে ব্যবসা ও শিল্পখাতে সক্রিয় ভূমিকা পালন করছেন। যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি দেশের শিল্পায়ন ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রুবেল আজিজ।

তিনি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের চেয়ারম্যান এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, বনানী ক্লাবের সভাপতি (২০১৯ সাল থেকে), ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ (ইউডব্লিউসি) এর ন্যাশনাল কমিটির সদস্য।

রুবেল আজিজ দেশের অন্যতম অভিজাত সামাজিক প্রতিষ্ঠান গুলশান ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবেও দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনে তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি সিটি ব্যাংকের টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে পরিচালনা পর্ষদের মূল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। -বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫৯ পিএম | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com