এবিবি’র বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মাসরুর আরেফিন

  |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

এবিবি’র বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মাসরুর আরেফিন
Share

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান পুনর্নির্বাচিত হিসেবে  হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। একইসঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

সম্প্রতি অনুষ্ঠিত এবিবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দুই বছরের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এজিএমে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারা হলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

এছাড়া এনআরবি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে দেশের বিভিন্ন ব্যাংকের আরও ১২ জন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবি’র বোর্ড অব গভর্নেন্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫৪ পিএম | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com