কাজিম উদ্দিনের নেতৃত্বে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অভূতপূর্ব সাফল্য

  |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট

কাজিম উদ্দিনের নেতৃত্বে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অভূতপূর্ব সাফল্য
Share

জীবন বীমা খাতে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বীমা দাবি পরিশোধে দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অনন্য নজির স্থাপন করেছে। এছাড়া, ৬ হাজার কোটি টাকার লাইফ ফান্ড গঠন, নতুন পলিসি বিক্রি ও প্রিমিয়াম আদায়ে প্রতিনিয়তই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে চলেছে প্রতিষ্ঠানটি। আর এসব অসাধারণ অর্জনের পেছনের মূল চালিকাশক্তি হলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন, যিনি শূন্য থেকে শুরু করে আজ বীমা শিল্পের এক অন্যন্য ব্যক্তিত্ব।

১৯৮৭ সালে এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করা কাজিম উদ্দিন ধাপে ধাপে উঠে এসেছেন ন্যাশনাল লাইফের শীর্ষ পদে। দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০২০ সালের জুনে তিনি কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ন্যাশনাল লাইফের ব্যবসা সম্প্রসারণ ও আর্থিক সক্ষমতা অন্যন্য উচ্চতায় পৌঁছেছে।

কোম্পানির বিগত কয়েক বছরের ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪ বছরে যেখানে কোম্পানির লাইফ ফান্ড ছিল ৩ হাজার ৬০০ কোটি টাকা, মাত্র কয়েক বছরের ব্যবধানে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির লাইফ ফান্ড হয়েছে ৬ হাজার ২৯ কোটি টাকা।

শুধু লাইফ ফান্ডই নয়, দাবি পরিশোধেও চমক দেখিয়েছে ন্যাশনাল লাইফ। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ১১ হাজার ৪১৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শুধু ২০২৪ সালেই দাবি পরিশোধ করেছে ১২০৫ কোটি টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দাবি পরিশোধ করেছে ৩২৯ কোটি টাকা।

ভঙ্গুর বীমা খাতে, যেখানে ব্যবসার সমৃদ্ধির পথে বড় বাধা হলো বীমা দাবি পরিশোধের অনিয়ম, সেখানে ইতিবাচক ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকের আস্থা অর্জন এবং সময়মতো দাবি পরিশোধের মাধ্যমে ন্যাশনাল লাইফ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কাজিম উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর থেকে ন্যাশনাল লাইফ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অন্তত ২৫টি প্রেস্টিজিয়াস পুরস্কার অর্জন করেছে।

এরমধ্যে দেশ থেকে পেয়েছে ১৪টি পুরস্কার। সেগুলো হলো- ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০; ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১; ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২; ১১ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩; ১২ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১; ১৩ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; ২৩ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ২৪ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; শীর্ষ করদাতার সম্মাননা (২০২১-২০২২) অর্থবছর; শীর্ষ করদাতার সম্মাননা (২০২২-২০২৩) অর্থবছর; বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৩ এবং বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৪।

এছাড়াও কাজিম উদ্দিনের হাত ধরে আন্তর্জাতিক পর্যায় থেকে ন্যাশনাল লাইফ পেয়েছে ১১টি পুরস্কার। সেগুলো হলো- সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২৩; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২১; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২; প্রেস্টিজ অ্যাওয়ার্ড, ইংল্যান্ড; কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সিএমও এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২ এবং এশিয়া’স বেষ্ট কোম্পানি অব দি ইয়ার অ্যাওয়ার্ড-২০২২ বার্কশায়ার মিডিয়া, আমেরিকা।

 

২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে গ্রহণ করছেন ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন

খাত সংশ্লিষ্টদের মতে, কাজিম উদ্দিন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। তার নেতৃত্বে গত কয়েক বছরে ন্যাশনাল লাইফের অর্জন সত্যিই ঈর্ষণীয়। এই মুহূর্তে বীমা খাতে তার বিকল্প মুখ্য নির্বাহী তিনি নিজেই।

কাজিম উদ্দিন বীমা শিল্পে একজন প্রাজ্ঞ ও সুপরিচিত সংগঠক হিসেবে খ্যাতিমান। তার অসাধারণ দক্ষতা ও বহুমুখী অভিজ্ঞতা তাকে এই খাতে অনন্য অবস্থান দিয়েছে। তিনি বীমা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ভারতসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক কর্মশালা ও সম্মেলন। এই অভিজ্ঞতা তাকে আধুনিক বীমা ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে বিশেষভাবে সমৃদ্ধ করেছে।

তার নেতৃত্বে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ইতিবাচক পরিবর্তন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে চলেছে ধারাবাহিকভাবে।

 

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:১২ পিএম | সোমবার, ০৫ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com