টানা তৃতীয়বার আইসিএসবির কাউন্সিলর নির্বাচিত শরীফ হাসান

  |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

টানা তৃতীয়বার আইসিএসবির কাউন্সিলর নির্বাচিত শরীফ হাসান
Share

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) কাউন্সিলর হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক ও কোম্পানি সচিব মো. শরীফ হাসান এফসিএস, এলএলবি।

গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আইসিএসবির ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ৬ষ্ঠ কাউন্সিল নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। এবারের নির্বাচনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এর মধ্যে শরীফ হাসান ২০২৫-২৮ মেয়াদে তৃতীয় সর্বোচ্চ ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।

এর আগে ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ মেয়াদে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি আইসিএসবির কর্পোরেট আইন পর্যালোচনা সাব-কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সফলভাবে।

বর্তমানে শরীফ হাসান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র পক্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসি, সান সার্ভিসেস লিমিটেড ও স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের বোর্ডে প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। এছাড়া কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জন করেন তিনি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৩১ পিএম | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com