শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা ব্যাংকের নতুন এমডি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান

  |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   736 বার পঠিত

মেঘনা ব্যাংকের নতুন এমডি হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ব্যাংকে যোগদান করেন।

আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন মিজানুর রহমান মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৩ সালে নোভার্টিসে (সাবেক সিবা-গেইগি বাংলাদেশ লিমিটেড) কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং খাতে যোগদানের আগে ইয়ংওয়ান এবং বেক্সিমকোতে বিভিন্ন দায়িত্বে কাজ করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তার দীর্ঘ পেশাগত জীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারতে একাধিক প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৪:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com