
| বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 726 বার পঠিত

জ্যেষ্ঠ ব্যাংকার এস এম মঈনুল কবীর এসবিএসি ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দেশের ব্যাংকিং খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতার অধিকারী। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে (ইউসিবি)উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এক বিজ্ঞপ্তিতে এসবিএসি ব্যাংক জানায়, মঈনুল কবীর তাঁর সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চিফ বিজনেস অফিসার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ও লেন্ডিং অপারেশন, ব্রাঞ্চ ব্যাংকিংসহ নানা বিভাগে নেতৃত্ব দিয়েছেন। ব্যাংকিং জীবন শুরু করেন ন্যাশনাল ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি সিনিয়র লিডারশিপ ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্সসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Posted ৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


