শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

করপোরেট সুশাসনে স্বীকৃতি: আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৩ প্রতিষ্ঠান

  |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   615 বার পঠিত

করপোরেট সুশাসনে স্বীকৃতি: আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৩ প্রতিষ্ঠান

বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্স চর্চায় উৎকর্ষ, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

সোমবার (১৫ ডিসেম্বর)  সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটেগরিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ স্তরে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী ২০২৪ সালে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সংগতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন সিএফএ এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংক, বীমা ও আর্থিক খাতের শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংকিং খাতে জেনারেল ব্যাংকিং ক্যাটেগরিতে ব্র্যাক ব্যাংক গোল্ড, ইস্টার্ন ব্যাংক সিলভার এবং সিটি ব্যাংক ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে। ইসলামিক ব্যাংকিং ক্যাটেগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক গোল্ড অ্যাওয়ার্ড পায়। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি ফাইন্যান্স গোল্ড, ডিবিএইচ ফাইন্যান্স সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করে।

সাধারণ বীমা ক্যাটেগরিতে সিটি ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স যৌথভাবে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পায়। জীবন বীমা ক্যাটেগরিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সিলভার এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে।

ওষুধ ও রাসায়নিক খাতে রেকিট বেনকিজার বাংলাদেশ গোল্ড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস সিলভার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পায়। বস্ত্র ও তৈরি পোশাক খাতে প্যারামাউন্ট টেক্সটাইল গোল্ড, মতিন স্পিনিং মিলস ও তসরিফা ইন্ডাস্ট্রিজ যৌথভাবে সিলভার এবং এনভয় টেক্সটাইল ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে।

খাদ্য ও ভোক্তা পণ্য খাতে ইউনিলিভার কনজিউমার কেয়ার গোল্ড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সিলভার এবং প্রাণ ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এডিএন টেলিকম গোল্ড, আমরা নেটওয়ার্কস সিলভার এবং ড্যাফোডিল কম্পিউটারস ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পায়।

প্রকৌশল খাতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ গোল্ড, বিএসআরএম স্টিলস ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস সিলভার এবং রংপুর ফাউন্ড্রি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে। ম্যানুফ্যাকচারিং খাতে লাফার্জহোলসিম বাংলাদেশ গোল্ড, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ সিলভার এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পায়।

জ্বালানি ও বিদ্যুৎ খাতে লিনডে বাংলাদেশ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। সার্ভিসেস ক্যাটেগরিতে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস গোল্ড এবং ইস্টার্ন হাউজিং সিলভার অ্যাওয়ার্ড পায়। টেলিকম খাতে গ্রামীণফোন গোল্ড, রবি আজিয়াটা সিলভার এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে।

আইসিএসবি জানিয়েছে, এ ধরনের স্বীকৃতি করপোরেট খাতে সুশাসনের সংস্কৃতি জোরদার করবে এবং প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের গভর্ন্যান্স চর্চায় আরও উৎসাহিত করবে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com