শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লা খান

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   534 বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এমডি রাফাত উল্লা খান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাফাত উল্লা খান। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এমডি পদে দায়িত্ব গ্রহণের আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি এনসিসি ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), চিফ রিস্ক অফিসার এবং ক্যামেলকো হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

মো. রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় যাত্রা শুরু করেন। ব্যাংকিং খাতে ৩১ বছরেরও বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনে ইসলামী ও প্রচলিত উভয় ধরনের ব্যাংকিং ব্যবস্থায় বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং প্রসেস ও পলিসি প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মো. রাফাত উল্লা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে তিনি নেপাল, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/
Facebook Comments Box
advertisement

Posted ৯:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com