ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮৯ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ সূচক ঋণাত্মক ছিল ৯৭ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ২২ পয়সা।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৪০ এএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com