সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন
Share

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৩১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে পৌঁছেছে।

দিনভর ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৬৫টির কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে মোট ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার তুলনায় ২৫০ কোটি ৪৮ লাখ টাকা কম।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২০ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com