স্কয়ার ফার্মার ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা, রেকর্ড ডেট ১৬ নভেম্বর

  |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

স্কয়ার ফার্মার ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা, রেকর্ড ডেট ১৬ নভেম্বর
Share

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (২২ অক্টোবর) কোম্পানির অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ০৪ পয়সা, যা আগের বছরের ২৩ টাকা ৬১ পয়সা থেকে বেড়েছে।
একই সময়ে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫২ পয়সা, যা আগের বছরে ঋণাত্মক ২০ টাকা ৯০ পয়সা ছিল।
এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সায়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০২ পিএম | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com