
| সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 310 বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজসেবী রেহানা রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৭৭৭তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় এ পদে নির্বাচিত করা হয়।
রেহানা রহমান বাংলাদেশের আর্থিক ও ব্যবসায়িক অঙ্গনের অন্যতম সফল নারী উদ্যোক্তা। তিনি বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের কৌশলগত উন্নয়ন, সুশাসন ও নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্ব, পেশাদারিত্ব ও দূরদর্শিতা ব্যাংকটিকে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখছে বলে সহকর্মীরা মন্তব্য করেছেন।
ব্যবসা ও ব্যাংকিংয়ের বাইরেও রেহানা রহমান সক্রিয়ভাবে যুক্ত আছেন বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির আজীবন সদস্য ও সাবেক চেয়ারপার্সন। এছাড়া তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি এবং একাধিক বিশিষ্ট সামাজিক ক্লাবের সক্রিয় সদস্য, যার মধ্যে রয়েছে গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব, পূর্বাচল ক্লাব, বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাব।
নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা বিকাশ ও শিক্ষার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রেহানা রহমান ২০০৮ সালে ‘বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ এবং ২০০৯ সালে ‘শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার’ লাভ করেন।

Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


