টেকনো ড্রাগসের নিলাম শুরু ২১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট

টেকনো ড্রাগসের নিলাম শুরু ২১ এপ্রিল
Share

বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের নিলাম আগামী ২১ এপ্রিল রোববার থেকে শুরু হয়ে
চলবে ২৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের গত ৭ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টেকনো ড্রাগস লিমিটেডকে বিডিং এর অনুমতি দেয়।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০শে জুন ২০২৩ সালের আর্থিক বিবরনী অনুযায়ী পুনঃমূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৭ টাকা ৭৪ পয়সা। পুন’মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২২ টাকা ৫৭ পয়সা।

আর্থিক প্রতিবেদেন দেখা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২ টাকা ৮ পয়সা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩ টাকা ২৫ পয়সা ৷

টেকনো ড্রাগস লিমিটেড কাট অফ প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর নিকট শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ।

উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১০ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

April 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com