পতনের নেপথ্যে ৫ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট

পতনের নেপথ্যে ৫ কোম্পানির শেয়ার
Share

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশের শেয়ারবাজারে সামান্য পতন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছিল। তারপর পতনে রূপ নেয় উভয় বাজার। তারপর বেলা সাড়ে ১২টায় ডিএসইর সূচক ২৪ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। কিন্তু শেষ বেলায় আবার পতনে টার্ন নেয় বাজার। লেনদেন শেষে ডিএসইর সূচকরে পতন হয় ৪ পয়েন্টের বেশি।

এদিন বাজার পতনের নেপথ্যে ভূমিকায় ছিল ৫ কোম্পানির শেয়ার। যেগুলো হলো- স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি। গতকাল কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচক কমেছে প্রায় ৮ পয়েন্ট। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর সূচক নামানোর শীর্ষ ভুমিকায় ছিল স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ২.৪৪ পয়েন্ট।

ডিএসইর সূচকের নামানোর দ্বিতীয় কোম্পানি ছিল গ্রামীণ ফোন। গতকাল কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৮০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ১.৭৮ পয়েন্ট।

একইভাবে গতকাল ডিএসইর সূচক নামানো ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের দায় ছিল ১.৩৩ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের ১.২১ পয়েন্ট এবং শাহজালাল ইসলামি ব্যাংকের ১.১৪ পয়েন্ট।

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫৩ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

April 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com