| মঙ্গলবার, ১৪ মে ২০২৪ | প্রিন্ট
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ২১ পয়সা।
এছাড়া প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ০৪ পয়সা, যা আগের বছরে ছিলো ২২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৮৭ পয়সা। যা আগের বছরে ছিলো ২৭ টাকা ৪০ পয়সা।
Posted ১২:৩৩ পিএম | মঙ্গলবার, ১৪ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity