শিরোনাম >>
শিরোনাম >>

উচ্চ আমদানি-নির্ভর রপ্তানিকারকদের জন্য ইআরকিউ সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

উচ্চ আমদানি-নির্ভর রপ্তানিকারকদের জন্য ইআরকিউ সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
Share

উচ্চ আমদানি-নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব রপ্তানিকারক এখন থেকে দেশে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের (এফওবি মূল্য) ১৫ শতাংশ পর্যন্ত অর্থ এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে সংরক্ষণ করতে পারবেন। এতদিন এ সীমা ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠিয়েছে। নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ জুলাই জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬(১) সংশোধন করে উচ্চ আমদানি-নির্ভর পণ্যের রপ্তানিকারকদের জন্য ইআরকিউ হিসাবের সংরক্ষণসীমা ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। তবে ওই অনুচ্ছেদের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, নতুন সিদ্ধান্ত সম্পর্কে সংশ্লিষ্ট সব গ্রাহককে দ্রুত অবহিত করতে।

ব্যাংকিং খাত-সংশ্লিষ্টরা বলছেন, ইআরকিউর সীমা বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা তাদের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ নিজস্ব হিসাবে ধরে রাখতে পারবেন। এতে কাঁচামাল আমদানি, বৈদেশিক দায় পরিশোধ এবং অন্যান্য বৈদেশিক লেনদেন পরিচালনায় তাদের সক্ষমতা ও নমনীয়তা বাড়বে। একই সঙ্গে উচ্চ আমদানি-নির্ভর রপ্তানি শিল্পের নগদ প্রবাহ ব্যবস্থাপনাও আরও সহজ হবে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৩০ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com