শরীয়তপুরে ৪ কোটি ১২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

  |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট

শরীয়তপুরে ৪ কোটি ১২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
Share

শরীয়তপুর অঞ্চলের ৪ কোটি ১২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রোববার (১০ নভেম্বর) শরীয়তপুর দুবাই প্লাজায় এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফের আল আমিন বীমা প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন (ব্রাঞ্চ কন্ট্রোল), জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন। সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ নান্নু মৃধা প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৫ এএম | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

November 2024
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com