নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির দ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ওইদিন বেলা ৩টায় কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।
বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
Posted ১০:২০ এএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity