শিরোনাম >>
শিরোনাম >>

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ ঘোষণা

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ ঘোষণা
Share

সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (২২ জুন) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের বছরে ছিল ৪০ পয়সা। ২০২৪ সালের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ১৭ পয়সা।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৪ পয়সা।

আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০৬ পিএম | বুধবার, ২৫ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com