সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
Share

চট্টগ্রামের এলজিইডি ভবনে সোমবার (৮ সেপ্টেম্বর) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক তাসনিয়া কামরুন আনিকা।

এছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যাজিৎ দাশগুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, এজিএম মহিউদ্দিন সহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তোফাজ্জেল হোসেন মানিক এতে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন। প্রোগ্রামে চট্টগ্রাম জেলার বিভিন্ন ব্রাঞ্চের তিন শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।

মিটিং-এ ২০২৫ সালে এক হাজার কোটি টাকা গ্রস প্রিমিয়ামের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।- বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৯ পিএম | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com