ডিএসইতে সূচকের ব্যাপক পতনে সপ্তাহ শুরু

  |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের ব্যাপক পতনে সপ্তাহ শুরু
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ সেপ্টেম্বর) সূচকের ব্যাপক পতনে শেষ হলো লেনদেন। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৯.২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ২৩.৭০ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৫৪ কোটি ৭২ লাখটাকা।

ডিএসইতে আজ ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৯ টি কোম্পানির, বিপরীতে ৩০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৪ পিএম | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com