শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে রোববার থেকে

  |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   201 বার পঠিত

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে রোববার থেকে

আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পণ্য বন্ধে সরকার সচিবালয়কে একটি অনুসরণীয় উদাহরণ হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সচিবালয়ের সব প্রবেশপথে কঠোর তদারকি থাকবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা জব্দ করা হবে, এবং যাদের কাছে এসব নিষিদ্ধ সামগ্রী থাকবে তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। সচেতনতা বৃদ্ধিতে সচিবালয়ের প্রবেশপথ ও বিভিন্ন স্থানে বোর্ড স্থাপন করা হয়েছে এবং পুরো কার্যক্রম মনিটর করতে বিশেষ টিম কাজ করছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সব মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সভা-সেমিনার বা দাপ্তরিক অনুষ্ঠানে বোতল, কাপ, প্লেট, চামচসহ যেকোনো একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবহারের জন্য পরিবেশবান্ধব সামগ্রী সরবরাহ করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ এবং মনিটরিং কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়কে সম্পূর্ণ এসইউপি-মুক্ত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এ উদ্যোগ সফল হলে এটি দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও এক অনুকরণীয় উদাহরণ হয়ে দাঁড়াবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com