১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: তফসিল ঘোষণা করল ইসি

  |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: তফসিল ঘোষণা করল ইসি
Share

জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ২০২৫ সালের ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ’র ওপর গণভোটও হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ১১ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত।

তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিলের ভাষণ রেকর্ড করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন বিন্যাস, রিটার্নিং অফিসার নিয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠনসহ প্রায় ২০টি পরিপত্র জারি করা হবে।

তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয় বলে জানায় কমিশন। তবে তফসিলের পর সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না।

স্বাধীনতার পর এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে আওয়ামী লীগ ছয়বার, বিএনপি চারবার এবং জাতীয় পার্টি দুবার সরকার গঠন করেছে। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে কয়েকটি সংসদ পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ নির্ধারিত মেয়াদ পূরণ করেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com