ভুয়া দাখিলা–খতিয়ান ঠেকাতে ‘ভূমি’ অ্যাপে কিউআর কোড যাচাইয়ের নির্দেশ

  |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ভুয়া দাখিলা–খতিয়ান ঠেকাতে ‘ভূমি’ অ্যাপে কিউআর কোড যাচাইয়ের নির্দেশ
Share

ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে সরকার প্রদত্ত কিউআর কোডযুক্ত দাখিলা, খতিয়ান ও ডিসিআর নকল করে প্রতারণার ঘটনা ঘটছে-এমন সতর্কবার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এই ধরনের জালিয়াতি রোধে সরকারি ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে কিউআর কোড যাচাই করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ভূমিসেবা সিস্টেমের আদলে কিউআর কোড সংযুক্ত করে সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করছে, যা প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ‘ভূমি’ নামে একটি অ্যাপ চালু করেছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, দাখিলা, খতিয়ান ও ডিসিআরে থাকা কিউআর কোড শুধুমাত্র ‘ভূমি’ অ্যাপের কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে স্ক্যান করতে হবে। অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কিউআর কোড যাচাইয়ের সময় কোনো অস্পষ্টতা, ত্রুটি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে দ্রুত হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ভূমি কর বা খাজনা আদায়ের পর যে রশিদ দেওয়া হয় সেটি দাখিলা, ভূমি কর ছাড়া অন্যান্য সরকারি পাওনা আদায়ের রশিদকে বলা হয় ডিসিআর এবং জরিপের মাধ্যমে মালিকানা সংবলিত ভূমির বিবরণই খতিয়ান।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১৫ পিএম | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com