অর্থ উপদেষ্টার এআই-নির্ভর ভুয়া ভিডিও : সতর্ক করল অর্থ মন্ত্রণালয়

  |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

অর্থ উপদেষ্টার এআই-নির্ভর ভুয়া ভিডিও : সতর্ক করল অর্থ মন্ত্রণালয়
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াচ্ছে, যা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ভিডিওতে ব্যবহৃত কথাবার্তার সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনও সম্পর্ক নেই। ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে—যেখানে পরিবর্তিত ভয়েস ও অর্থ উপদেষ্টার ছবি যুক্ত করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভুয়া ভিডিওটি সরাতে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনও তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করা এবং আর্থিক লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:০১ পিএম | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com