সরকারি চাকরিজীবীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কর্তনের নতুন নির্দেশনা

  |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

সরকারি চাকরিজীবীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কর্তনের নতুন নির্দেশনা
Share

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে প্রযোজ্য আয়কর এখন থেকে বাধ্যতামূলকভাবে কর্তন করতে হবে। সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে জারি করা নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নির্ধারিত করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে সরকারি চাকরিজীবীদের বেতন থেকে আয়কর উৎসে কর্তন করা বাধ্যতামূলক হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে বেতন বিল প্রস্তুতের সময় সংশ্লিষ্ট দপ্তরকে উৎসে আয়কর কেটে নিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে। অর্থাৎ, বেতন বিল উত্তোলনের আগে সংশ্লিষ্ট হিসাব কর্মকর্তাকে নিশ্চিত করতে হবে যে প্রযোজ্য আয়কর যথাযথভাবে কাটা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি।

উল্লেখ্য, এর আগে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ অক্টোবর এক আধা-সরকারি চিঠিতে সরকারি বেতনভোগীদের উৎসে আয়কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছিল। নতুন এই নির্দেশনা সেই চিঠিরই ধারাবাহিক অংশ হিসেবে কার্যকর করা হলো।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩৫ এএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com