শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও রাজনৈতিক নেতারা

  |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   204 বার পঠিত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও রাজনৈতিক নেতারা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ সনদে স্বাক্ষর করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রথমে প্রতিনিধিরা এবং পরে প্রধান উপদেষ্টা সনদে স্বাক্ষর করেন। সনদে স্বাক্ষরের পর উপস্থিত সবাই সেটি উঁচিয়ে ধরে দেখান, যা অনুষ্ঠানের অন্যতম ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে।

কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং ড. মো. আইয়ুব মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সাংবাদিক মনির হায়দার।

রাজনৈতিক দলের মধ্যে স্বাক্ষর করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, নেজামে ইসলাম পার্টি, লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, আমজনতার দলসহ আরও কয়েকটি দল।

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম।

এছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিরা, আইনজীবী, শিক্ষাবিদ এবং বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন অধ্যাপক ড. আলী রীয়াজ। সনদ স্বাক্ষরের পর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানের শেষে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com