
| মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 168 বার পঠিত

জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের জন্য প্রস্তুত সুপারিশমালা মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। যমুনার বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কমিশনের সকল সদস্য ও উপদেষ্টা পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সুপারিশপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহসভাপতি প্রফেসর আলী রীয়াজসহ সকল সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশমালা চূড়ান্ত করা হয়।

Posted ২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


