শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গুজব ও ভুয়া তথ্য মোকাবিলায় সরকারি হটলাইন চালু

  |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   207 বার পঠিত

গুজব ও ভুয়া তথ্য মোকাবিলায় সরকারি হটলাইন চালু

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছড়িয়ে পড়া গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য হটলাইন চালু করেছে সরকার।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে বলা হয়েছে, গুজব ও অপতথ্য সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে হটলাইন চালু করা হয়েছে।

এ ছাড়া notify@ncsa.gov.bd ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠানোর সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব ও সাইবার অপরাধ প্রতিরোধে একটি কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও ভুয়া তথ্য দ্রুত শনাক্ত ও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com