জ্বালানি সরবরাহ সচল রাখতে শনিবার খোলা থাকবে ৫ ব্যাংকের যেসব শাখা

  |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

জ্বালানি সরবরাহ সচল রাখতে শনিবার খোলা থাকবে ৫ ব্যাংকের যেসব শাখা
Share

জ্বালানি তেল খালাস ও সারাদেশে সরবরাহ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঁচটি ব্যাংকের নির্দিষ্ট ১৪টি শাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এ সিদ্ধান্ত জানায়।

নির্দেশনা অনুযায়ী যেসব ব্যাংকের শাখা খোলা থাকবে : পুবালী ব্যাংক পিএলসি- খুলনার খালিশপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুর প্রধান, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জের ভৈরব বাজার ও সিলেটের বড়ই কান্দি শাখা।

উত্তরা ব্যাংক    পিএলসি: খুলনার খালিশপুর শাখা।

জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কথা ছিল। তবে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সীমিত পরিসরে এসব শাখা খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০৫ এএম | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com