পুঁজিবাজার উন্নয়নে এডিবির সহায়তা নিতে চায় বিএসইসি

প্রতিদিনের ‍অর্থনীতি   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজার উন্নয়নে এডিবির সহায়তা নিতে চায় বিএসইসি
Share

দেশের পুঁজিবাজারকে আধুনিক ও গতিশীল করতে আন্তর্জাতিক সহযোগিতার দিকে এগোচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।অবকাঠামো আধুনিকায়ন, বাজার মূলধন বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তা নিতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

‘টেকসই অর্থায়ন ও পুঁজিবাজার উন্নয়ন সাব-প্রোগ্রাম-১’-এর আওতায় এই সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এ পাঠানো এক চিঠিতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এডিবির পক্ষ থেকে প্রস্তাবিত খসড়া সহায়ক স্মারকলিপির ভিত্তিতে চলতি বছরের ১২ জানুয়ারি প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করা হয়। পরবর্তীতে সর্বশেষ চিঠিতে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, পুঁজিবাজারের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে তারা এডিবির প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ সহায়তা নিতে চায়।

প্রস্তাবিত সহায়তার আওতায় পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করা হবে। একইসঙ্গে বাজার মূলধন বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কমিশন।

গত ৯ মার্চ বিএসইসি ও এডিবির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার সারসংক্ষেপ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এডিবির মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে দেশের পুঁজিবাজারে চলমান সংস্কার কার্যক্রম আরও বেগবান হবে। বিশেষ করে ডিজিটাল ট্রান্সফরমেশন ও টেকসই অর্থায়ন খাতে নতুন গতি আসবে।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:০২ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com